জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট ও বাজারে গতকাল বুধবার অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন ও অপরিষ্কারভাবে খাবার রাখা এবং অবৈধ পানীয় বিক্রির অভিযোগে আট ব্যবসায়ীর কাছ থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমানের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথমে দৌলতদিয়া ঘাট এলাকায় এবং পরে স্থানীয় ইছহাক মন্ডলের কনফেকশনারিতে এ অভিযান চালানো হয়।