প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রি নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে দুটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নাম-পরিচয়হীন একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর।