জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খোলা জায়গায় অবৈধভাবে পেট্রল ও ডিজেল বিক্রির দায়ে দুই দিনে পাঁচ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে আদালত সাতৈর বাজারের মো. নূরুল মোল্লা এবং বোয়ালমারী বাজারের স্বাধীন ট্রেডার্স ও পিয়াস ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। গত রোববার সাতৈর বাজারের মো. দিলু শেখ ও জাহিদুল শেখকে একই অভিযোগে পাঁচ হাজার করে টাকা জরিমানা করেন একই ভ্রাম্যমাণ আদালত।