জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তিনটি ওষুধের দোকানে গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনজন ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। এ সময় রাজু মেডিকেল হলের মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার, আলেয়া মেডিকেল হলের মালিক আইয়ুব আলীকে পাঁচ হাজার এবং রুমান মেডিকেল হলের মালিক হুমায়ুন কবির আকন্দকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রাবেয়া আকতার।