জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সকাল ১০টার দিকে নগরের গোরস্থান রোডে আরোগ্য মেডিকেল হল নামের ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এ ফার্মেসির মালিক মো. মনিরুজ্জামানকে জরিমানা করা হয়।