প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানহীন নুডলস ও সিরকা তৈরির অভিযোগে গতকাল বুধবার রাজধানীর বাড্ডায় একটি কারখানার মালিক ও ব্যবস্থাপককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব সূত্র জানায়, বিকেল চারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে র্যাব-১-এর একটি দল উত্তর বাড্ডার ক্রেসপো ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। আনোয়ার পাশা বলেন, কারখানার মালিক আমিনুল ও ব্যবস্থাপক কোরবান আলীকে তিন বছর আগেও একই অভিযোগে জরিমানা করা হয়েছিল।