জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে সাত মোটরসাইকেলচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে মুক্তিযোদ্ধা চত্বরে ভ্রাম্যমাণ আদালত চালকের লাইসেন্স ও গাড়ির নিবন্ধন নম্বর না থাকা, হেলমেট ব্যবহার না করা ও দুজনের বেশি লোক বহন করাসহ নানা অনিয়মের দায়ে সাতজন চালককে ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাজাহান আলি।