জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে চামেলি খাতুন (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করার দায়ে মেয়েটির বাবাকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেয়েটির বিবাহ ভেঙে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে এ ঘটনা ঘটে। চামেলি খাতুন কোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী এবং স্থানীয় রমজান আলীর মেয়ে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা তানিয়া জানান, গোপন সূত্রে বাল্যবিবাহের খবর পেয়ে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় চামেলির বাবাকে দণ্ড দেওয়া হয়।