জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুমতী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গত শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আশীষ মল্লিক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি জেলার কোটালীপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। টুঙ্গীপাড়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, গত শুক্রবার মধুমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাঁকে আটক করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি।