জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরে অভিযান চালিয়ে চারটি দোকানের মালিককে গতকাল মঙ্গলবার ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব দোকানে পচা ও বাসি খাবার পেয়ে তাঁদের এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, আজিজুর রহমান, মুশফিকুর রহমান ও মাকসুদা আক্তার। আবদুল্লাহ আল মামুন জানান, বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে শহরের কালেক্টরেট বিপণিবিতানের সামনের নবাব মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২০ হাজার, কামাল উদ্দীন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের নবাব মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৩০ হাজার, রেজিস্ট্রি কার্যালয়ের সামনের ডায়মন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিককে পাঁচ হাজার ও সদর থানার সামনের একটি খাবারের দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।