প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরিচ্ছন্নতা ও লাইসেন্স না থাকার দায়ে চট্টগ্রামে ছয়টি খাবার দোকানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নগরের আগ্রাবাদ বাদামতলী মোড়ে অবস্থিত একটি বিরিয়ানির দোকান ও আখতারুজ্জামান শপিং সেন্টারের ফুড কোর্টে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তামিম আল ইয়ামিনের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে ফুড কোর্টের পাঁচটি দোকানকে ৭৫ হাজার ও হাজি বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।