জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গতকাল রোববার সাতটি মোটরসাইকেলের চালককে এক হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা থেকে ওই সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় মোটরসাইকেলের চালকেরা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান সাত চালকের কাছ থেকে ওই টাকা জরিমানা আদায় করেন।