প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় গতকাল বুধবার তিন ব্যবসায়ী ও তিন চালকলমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বগুড়া পরিবেশ অধিদপ্তর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় উপজেলার সান্তাহারের স্বপ্না ভারাইটিজ, শৈল প্লাস্টিক হাউস ও সরকার পারফিউম হাউস থেকে ২৪৩ কেজি পলিথিন জব্ধ করা হয়। পরে অবৈধ পলিথিন রাখার দায়ে ওই তিন প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া বিষাক্ত পানি ফেলে খাল ভরাট ও পরিবেশের ক্ষতি করায় বৈশাখী অটোরাইস মিলের মালিককে এক লাখ, বুশরা এগ্রোফুডের মালিককে ২০ হাজার ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় শান্ত রাইস মিলের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।