প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে গতকাল বৃহস্পতিবার চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অনিয়মের অভিযোগে পৌরসভার সাবেক ইউপি সদস্য করাতকল মালিক আবদুস ছবুরকে ৫৩ হাজার টাকা, হাসান টিম্বারের মালিক রফিকুল ইসলামকে ৫০ হাজার, রিপন সমিলের মালিক জিন্নাত আলীকে ১০ হাজার ও করাতকল মালিক ইউপি সদস্য নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহজাহান আলী।