জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও চারটি মোটরসাইকেলের চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধুনট সদর, হাসপাতাল মোড় এবং হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান ওই জরিমানা করেন। হাফিজুর রহমান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক এবং চারটি মোটরসাইকেলের চালককে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।