জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে গতকাল রোববার বিকেলে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে প্রিন্স ফুড বেকারিকে ২০ হাজার ও ফাইভ স্টার বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান এ আদালত পরিচালনা করেন।