প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধ পলিথিন মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নির্বাহী হাকিম ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার এ জরিমানা করেন। ভাঙ্গা বাজারের ওই দুই ব্যবসায়ী হলেন মাসুম ভূঁইয়া ও সঞ্জিব কর্মকার। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকালে গোপনে খবর পেয়ে র্যাব-৮ (মাদারীপুর অঞ্চল)-এর একটি দল ভাঙ্গা বাজারে এই দুই ব্যবসায়ীর দোকান থেকে ৬০ লাখ টাকার পলিথিন উদ্ধার করে। পরে তাঁদের দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।