জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে নিম্নমানের সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির এ জরিমানা করেন। গাজীপুরের সিনটেক এগ্রো সায়েন্স কোম্পানির ‘সিনজিংক মনো’ সারে জিংকের পরিমাণ ৩৬ শতাংশ থাকার কথা। কিন্তু আছে ৮ দশমিক ৮ শতাংশ। এর পরিপ্রেক্ষিতে গতকাল আদালত শহরের মধুসড়কের হাফিজুর রহমানের দোকানে অভিযান পরিচালনা করেন। সেখানে ৭১০ কেজি সার জব্দ করেন তাঁরা। সেই সঙ্গে তাঁকে জরিমানা করা হয়।