জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ায় মাসহ চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এলাকার অনেকে জানান, উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী পূর্বপাড়া গ্রামের ওই মেয়েটির (১৩) সমঞ্চতি ছাড়া তার পরিবার গত রোববার বিয়ের আয়োজন করে। ওই দিন দুপুরে বরও এসে হাজির হন। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় কিশোরীর মা, বর, বরের মা ও বরের নানাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি