প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিটনেস সনদ ও চালকের লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত যাত্রী বহন করায় গতকাল মঙ্গলবার রাজধানীতে চারটি যাত্রীবাহী গণপরিবহনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে দয়াগঞ্জ মোড়ে এ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। তিনি প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে মোটরযান অধ্যাদেশ ১৫২ ও ১৫৫ ধারা লঙ্ঘনের দায়ে মালঞ্চ পরিবহনের একটি বাসকে ১০ হাজার ও বাহাদুর শাহ পরিবহনের তিনটি লেগুনাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ওই যানগুলো জব্দ করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক|