প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ বিল বকেয়া থাকা এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে চট্টগ্রামে ছয়জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদুল হক অভিযানে নেতৃত্ব দেন। গত সোমবার শহরের ব্যাংক কলোনি, আবদুল মাবুদ সওদাগর রোড, সল্টগোলা রেলক্রসিং ও মধ্যম হালিশহর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিক্রয় ও বিতরণ বিভাগ, নিউমুরিংয়ের নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মো. আক্কাস আলী, সহকারী প্রকৌশলী মো. সাহাদাৎ হোসেন, উপসহকারী প্রকৌশলী এ কে আজাদ, সাখাওয়াৎ হোসেন প্রমুখ।