জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি মূল্যতালিকা ও ওজন মাপার ডিজিটাল যন্ত্র না থাকায় রাজধানীতে চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে ফকিরাপুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। তিনি সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) কয়েকটি ধারা লঙ্ঘনের দায়ে শফিকুর রহমানের খাবারের হোটেলকে ৩০ হাজার, আলী স্টোরকে পাঁচ হাজার, বেঙ্গল ট্রেডিং করপোরেশনকে দুই হাজার ও স্বপন ব্রাদার্সকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক