জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার দুটি ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের হাকিম সেলিনা বানু এই অভিযান চালান। তিনি জানান, অনুমোদন না নিয়ে ইটভাটা তৈরি ও টিনের চিমনি ব্যবহার করে কাঠ পোড়ানোর অভিযোগে উপজেলার বনগ্রামের আরআইএও ব্রিকসের মালিক মিজানুর রহমানকে এক লাখ এবং ধলহরা গ্রামের হিনো ব্রিকসের মালিক বিপুল বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় এনআরএসডি ব্রিকসের সব কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়। মাগুরা প্রতিনিধি|