জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অভিযোগে রাজশাহী নগরের পাঁচ বেকারিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে সপুরা এলাকার তৃপ্তি, পদ্মা, ফুড ভিউ, পরাগ ও ইউসুফ বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এর মধ্যে ফুড ভিউকে ২৫ হাজার টাকা, পদ্মা ১০ হাজার টাকা ও বাকিগুলোকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবির পুলিশের সহযোগিতায় এ অভিযান চালান। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী