প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশ্যে ধূমপানের দায়ে গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে ২০ ব্যক্তিকে দুই হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে সকালে এ অভিযান শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা সাদিদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক ধূমপায়ীকে ৫০ থেকে ৩০০ টাকা জরিমানা করা হয়। বেলা তিনটা পর্যন্ত ২০ জনের কাছ থেকে ওই জরিমানা আদায় করা হয়। আবদুল্লা সাদিদ জানান, অভিযান অব্যাহত থাকবে। জনসমাগম স্থলে কাউকে ধূমপান করতে দেওয়া হবে না।