জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানির অভিযোগে চার দালালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মনোহরদী উপজেলার চন্দনবাড়ী গ্রামের শাহনাজ বেগম (৩০), চক তারাকান্দি গ্রামের কল্পনা বেগম (২০) ও কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের শরীফা বেগম (২০)। এঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং মুন্সিগঞ্জের গজারিয়ার নোয়াকান্দি গ্রামের মনোয়ারা বেগমকে (৪০) এক হাজার টাকা জরিমানা করা হয়।