জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে গতকাল বিকেলে তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফলে ফরমালিন দেওয়ার অভিযোগে তাঁদের জরিমানা করা হয়। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আলমের নেতৃত্বে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ফলে ফরমালিন দেওয়ার অপরাধে ব্যবসায়ী হারেজ মিয়াকে ১০ হাজার, আবদুল বারেক ও শাহজাহান মিয়াকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।  গাজীপুর প্রতিনিধি