জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য গতকাল শনিবার দিন-রাত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় আইন লঙ্ঘনের অভিযোগে পৌর এলাকায় একটি মোটরসাইকেল জব্দসহ আটটি মোটরসাইকেলের চালকের কাছ থেকে এক হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ফেরদৌস বলেন, শুক্রবার রাত ১২টার পর থেকে নির্বাচনী এলাকায় নির্বাচন কার্যালয়ের অনুমতি ছাড়া কোনো মোটরসাইকেল এবং নির্বাচনের দিনে কোনো যানবাহন চালানো যাবে না। এ বিষয়ে মাইকিং করা হয়েছে।