জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে মিষ্টান্ন বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘বনফুল’কে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে গতকাল সোমবার দুপুরে এ জরিমানা করেন। এ সময় আদালত প্রতিষ্ঠানটিকে সব ধরনের খাবারের মূল্যতালিকা প্রকাশ্যে টানানোর আদেশ দেন। পীযূষ চন্দ্র দে বলেন, শহরের রেলরোডে অবস্থিত ‘বনফুল’ নামের দোকানটিতে মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চানাচুর, কেক ও আইসক্রিম পাওয়া গেছে। পরে সেগুলো ধ্বংস করা হয়।