জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় মেয়াদোত্তীর্ণ পণ্য, নিষিদ্ধ পলিথিন বিক্রি ও নিষিদ্ধ ভিডিও বাজারজাত করার দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে সালথা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ফরহাদ স্টোরকে তিন হাজার, নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের দায়ে জিহাদ স্টোরকে এক হাজার ও নিষিদ্ধ ভিডিও বাজারজাত করার দায়ে স্বপ্না টেলিকমকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদপুর অফিস