জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে দুধে ফরমালিন মেশানোর অপরাধে গতকাল মঙ্গলবার এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর নাম মৃত্যুঞ্জয়। গতকাল সকালে পাঁচ মণ দুধ কিনে তাতে ফরমালিন মেশানোর সময় এলাকাবাসী তাঁকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে জরিমানা করেন। ফরমালিন মেশানো ওই দুধ ফেলে দেওয়া হয়।
ধুনট (বগুড়া) প্রতিনিধি