প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই মণ জাটকাসহ চার জেলেকে আটক করেছে। পরে তাদের চারজনকে ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম।