প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের তিনটি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন এ জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, ক্লিনিকগুলোতে সরকারিভাবে নিবন্ধিত চিকিৎসক ও সেবিকা নেই। তা ছাড়া ক্লিনিকগুলোতে প্যাথলজিক্যাল পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করা হচ্ছিল। এসব অভিযোগে নোমান ক্লিনিককে পাঁচ হাজার, ডলফিন ক্লিনিককে দুই হাজার এবং জেনারেল ক্লিনিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।