প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে সরকারি জায়গা থেকে বালু তোলার দায়ে আজিজুল মাতুব্বর (২৮) নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আজিজ। আজিজুল উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, কোনাগ্রামের সরকারি হালট (নিচু জায়গা) থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছিলেন আজিজুল। এলাকাবাসী এ ব্যপারে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। গতকাল আজিজুলকে আটক করে পুলিশ আদালতে সোপর্দ করে। ইউএনও বলেন, বালু মহাল ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।