জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আমির হোসেন (২০) নামে এক যুবককে গত বুধবার পাঁচ শ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলা কমপ্লেক্স এলাকায় ফেরি করে ইলিশ মাছ বিক্রির সময় মৎস্য বিভাগের লোকজন তাঁকে আটকে মাছ পরীক্ষা করে তাতে উচ্চ মাত্রার ফরমালিন পান। পরে মাছসহ আমিরকে ইউএনও কার্যালয়ে নিয়ে আসা হলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা এবং মাছগুলো মাটিতে পুঁতে নষ্ট করেন।