জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশায় গতকাল মঙ্গলবার জুয়ার আসর আয়োজনের সময় পাঁচজনকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলাম এ দণ্ড দেন। তাঁরা হলেন, ঈমান আলী (৭০), হাসান মিয়া (৩২), নূরে আলম (৩৫), লিংকন মিয়া (২৩) ও রনি মিয়া (৩২)। ধরমপাশা থানার এসআই আবু হানিফ ভূঁইয়া জানান, উপজেলার মীর্জাপুর গ্রামে ভোরে ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়ার আসর বসানো হয়। সকাল ছয়টার দিকে পুলিশ সেখানে গিয়ে আয়োজন ভেঙে দেয়। আটক করা হয় ওই পাঁচজনকে।