জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দামুড়হুদা এলাকার তিনটি ইটভাটাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান এই আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর অভিযানে ভ্রাম্যমাণ আদালত উপজেলার দর্শনা আজমপুরের সুপার ব্রিকসের মালিক ফরমান আলীকে আবাসিক এলাকায় ভাটা স্থাপন, নিবন্ধন ছাড়া ইট পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া কাঠ পোড়ানোর অভিযোগে দর্শনা আকন্দবাড়িয়ার স্টার ব্রিকসের মালিক ইদ্রিস আলীকে ৩০ হাজার টাকা ও দামুড়হুদার ফ্রেশ ব্রিকসের মালিক হাশেম আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।