প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে খোলাবাজারে পেট্রল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার সুবর্ণসাড়া, জিধুরী ও সমেশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিদ্দিক আলীকে ৫০ হাজার, জাকির হোসেনকে ২০ হাজার ও আবুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।