প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরের গদা নামক স্থানে জুয়া খেলার সময় গত শনিবার রাতে ১৬ জুয়ারিকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। কিশোরগঞ্জ থানার এসআই মশিউর রহমান বলেন, হাতেনাতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম আজম প্রত্যেককে ৯০০ টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন। জরিমানা দেওয়ার পর আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়। নীলফামারী প্রতিনিধি