প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোলা ড্রামে পেট্রোলিয়ামজাতীয় দাহ্য পদার্থ মজুতের দায়ে ‘নিউলাইট পেট্রোলিয়াম’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চান্দগাঁও থানাধীন কালুরঘাট পুরান ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রেজাউর রহমান।