জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল গুড় বানানোর দায়ে ফরিদপুরে দুই গুড় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পুরাগুদী ও হড়েরকান্দি গ্রামে গতকাল বুধবার সকালে এই অভিযান চালানো হয়। এ সময় চিনি দিয়ে গুড় বানানোর দায়ে বাদশা শেখ (৫০) ও নূর আলমকে (২৬) আটক করে উপজেলা সদরে নিয়ে আসা হয়। পরে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। ইউএনও বলেন, ভোক্তা অধিকার আইনে তাঁদের জরিমানা করা হয়।