প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং কাঠ পোড়ানোর দায়ে একটি ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম ও মারুফ হাসান চুনারুঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত চুনারুঘাট সদরে এনি ব্রিকস নামে একটি ইটভাটার ব্যবস্থাপক শামীম তরফদারকে দুই মাসের কারাদণ্ড অথবা ২০ হাজার টাকা জরিমানা করেন। শামীম তরফদার অর্থদণ্ড পরিশোধ করেন। একই আদালত চুনারুঘাট বাজারে পলিথিনের ব্যাগ বিক্রির দায়ে দুজন ক্ষুদ্র ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন। হবিগঞ্জ প্রতিনিধি|