প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন অনিয়মের অভিযোগে ফরিদপুর শহরের শেফা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম পারভেজ মল্লিক। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাক্তারের স্বাক্ষর করা ১৭টি ভুয়া প্রতিবেদন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং লাইলেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগে ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক এনামুল ইসলামকে এ জরিমানা করা হয়। এ সময় তিনি অন্য কোনো অনিয়মের সঙ্গে যুক্ত থাকবেন না মর্মে মুচলেকা দেন। নির্বাহী হাকিম বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় মালিককে দোষী সাব্যস্ত করে জরিমানা আদায় করা হয়।