জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুরে জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই জেলেকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান। ওই দুই জেলে হলেন উপজেলার কালিখোলা বাজারের নির্মল চন্দ্র মালো (৩৫) ও সদরপুর বাজারের মরণ চন্দ্র মালো (৫৬)। গতকাল সকালে ওই দুজন বাজারে জাটকা বিক্রির সময় ১৩ কেজি জাটকাসহ তাঁদের আটক করেন সদরপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এইচ এম জাকির হোসেন। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।