জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে অতিরিক্ত কৃষি জমি ব্যবহার ও ইটের সঠিক মাপ না থাকার অভিযোগে পাঁচ ইটভাটাকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং বিভাগের নির্বাহী পরিচালক মো. সেলিম রেজার নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ ছাড়া নরসিংদী বাজারের পাঁচটি দোকানে অভিযান চালিয়ে ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়। পরে তাঁদের সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নরসিংদী জেলা শাখার উপপরিচালক আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।