জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি অবৈধ ইটভাটা ও দুটি মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. কামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশে মিষ্টি ও দই তৈরি এবং পরিবেশনের দায়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ২০ হাজার টাকা ও সকাল-সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উপজেলার চরকগাছিয়া গ্রামে সঠিক চুল্লি ছাড়াই ও কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে অনুপ চন্দ্র নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। জরিমানার টাকা দিয়ে ছাড়া পান তিনি।