জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মারপিট করায় চার নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁরা জরিমানার টাকা দিয়ে মুক্ত হন। নারীরা হলেন নার্গিস বেগম, তহমিনা খাতুন, সালমা বেগম ও ঝুনুরী বেগম। গতকাল রোববার দুপুরে আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। এলাকাবাসী ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে শৈলমারী গ্রামে দুই শিশুর কলহকে কেন্দ্র করে এক শিশুর মা নাসরিন বেগমকে মারপিট করেন প্রতিবেশী ওই চার নারী। এ ঘটনায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করে পরে ভ্রাম্যমাণ আদালতে লিখিত অভিযোগ করেন।