প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বিল সেচে মাছ ধরার অভিযোগে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ ভুঁইয়া বলেন, সোমবার দুপুরে সোনামড়ল বিলে অভিযান চালানো হয়। ওই সময় বিলের চট্টনিয়া অংশে দুটি শ্যালো যন্ত্র দিয়ে বিল সেচা হচ্ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটন মিয়া (৩২), আলম মিয়া (৩৪) ও মনির হোসেনকে (৩৫) আটক করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে জরিমানা আদায় করেন।