প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে শ্লীলতাহানির চেষ্টার দায়ে চার কিশোরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। দণ্ড পাওয়ারা উপজেলার গুণবাহ ইউনিয়নের ফেলান নগর গ্রামের বাসিন্দা। গত সোমবার দুই স্কুলছাত্রী বাড়ি ফিরছিল। পথে ওই চার কিশোর তাঁদের শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীদের চিৎকারে এলাকার লোকজন ছুটে যান। তাঁরা ওই কিশোরদের আটকে রাখেন। বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আলী জানান, পুলিশ তাদের থানায় এনে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।