প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকায় গতকাল বুধবার বিকেলে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বীজ মজুত রাখার দায়ে মেসার্স নাঈম-রশিদ বীজ ভান্ডার ও মেসার্স পারভেজ বীজ ভান্ডারকে পাঁচ হাজার টাকা করে এবং মেসার্স ন্যাশনাল বীজ ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ শতাধিক কীটনাশকের বোতল ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন।